
স্বদেশব্রতে আত্মনিবেদিত স্বাধীনতা সংগ্রামের বিপ্লবতাপস সহযোদ্ধা দু’টি মহাপ্রাণের অবিস্মরণীয় উপাখ্যান।
এ এক অদ্ভুত সমাপতন-হয়ত পূর্বস্থিরীকৃত বিধাতার ইচ্ছায়-‘মহাকালে’র অভীপ্সায় ,আশীর্বাদে। সপ্তদশী কিশোরী একজন পত্রে তাঁর বাবাকে জানাচ্ছেন- আমার উদ্দ্যেশ্য নয় এই পৃথিবীতে লোকের প্রিয় হওয়া ।